ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

বকেয়া ৩৩ কোটি টাকা গুণতেই হচ্ছে ঢাকা ক্লাবকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৩৫৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বকেয়া ৩৩ কোটি টাকা গুণতেই হচ্ছে ঢাকা ক্লাবকে। তারা বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কসহ সর্বমোট ৩৩ কোটি টাকা অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবরে আবেদন করেছিল ঢাকা ক্লাব। আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর সাফ জানিয়ে দিয়েছে, এবিষয়ে অব্যাহতির সুযোগ নেই।

গত ২৫ ফেব্রুয়ারি বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছিলো ঢাকা ক্লাব।

বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) রেজাউল হাসান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠির জবাবে বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দিতে অপারগতা জ্ঞাপন করে ঢাকা ক্লাবকে চিঠি পাঠিয়েছে এনবিআর।

তাতে বলা হয়েছে, ঢাকা ক্লাবের কাছ থেকে বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতির জন্য অনুরোধ করা হয়। পত্রটি জাতীয় রাজস্ব বোর্ডের পর্যালোচনা করা হয়েছে।

পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয় সরকারি পাওনা বাবদ ঢাকা ক্লাব লিমিটেডের কাছ থেকে মূল্য সংযোজন কর ২৬ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ৫৭৩ টাকা এবং সম্পূরক শুল্ক সাত কোটি ৪ লাখ ৫৩ হাজার ৬৫৮ টাকাসহ সর্বমোট ৩৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ২৩১ টাকার দাবিনামা জারি করা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক দেওয়ার দায় থেকে অব্যাহতি দিয়ে মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৫৬ এর সব ধরনের কার্যক্রম স্থগিত করার অনুরোধ জানিয়েছে। মূল্য সংযোজন কর আইন ১৯৯১ অনুযায়ী যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় দাবিনামা জারি করায় আলোচ্য পাওনা থেকে অব্যাহতির সুযোগ নেই। এ কারণে এনবিআর অপারগতা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বকেয়া ৩৩ কোটি টাকা গুণতেই হচ্ছে ঢাকা ক্লাবকে

আপডেট সময় : ০৭:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১