ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ফেরি থেকে নদীতে পাঁচ যানবাহন, তিনজনের মরদেহ উদ্ধার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

ফেরি থেকে নদীতে পাঁচ যানবাহন, তিনজনের মরদেহ উদ্ধার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি–নরসিংপুর ঘাট সংলগ্ন ধলেশ্বরীর মাঝনদীতে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ রানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ফেরিটি বক্তাবলি নরসিংপুর ঘাট ছেড়ে মাঝনদীতে পৌঁছালে হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাকের ইঞ্জিন সচল হয়ে সামনে এগোতে থাকে। ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িকে ঠেলে নিয়ে ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ওই পাঁচটি যানবাহনই নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানচালকসহ অন্যরা নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফেরি থেকে নদীতে পাঁচ যানবাহন, তিনজনের মরদেহ উদ্ধার
ফেরি থেকে নদীতে পাঁচ যানবাহন, তিনজনের মরদেহ উদ্ধার

রাত ২টার দিকে ডুবুরিরা দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর অবস্থায় উদ্ধার করা মোটরসাইকেল আরোহী রফিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ট্রাকচালক স্টিয়ারিংয়ে বসে থাকলেও যানটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এতে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রবিবার সকাল থেকে পুনরায় তল্লাশি অভিযান শুরু হবে। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেরি থেকে নদীতে পাঁচ যানবাহন, তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫