ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

প্রিন্স ফিলিপ ছিলেন অসংখ্য তরুণের অনুপ্রেরণা: ব্রিটিশ প্রধান বরিস জনসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৩৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখ পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রিন্স ফিলিপ ছিলেন অসংখ্য তরুণের অনুপ্রেরণা।

শুক্রবার বরিস জনসন বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর সংবাদটি পেয়েছি। প্রিন্স ফিলিপ শুধুমাত্র যুক্তরাজ্যের নয়, কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

তিনি রাজ পরিবার এবং রাজতন্ত্রকে সহায়তা করেছিলেন যাতে এটি আমাদের জাতীয় জীবনের ভারসাম্য এবং সুখের জন্য অবিসংবাদিতরূপে গুরুত্বপূর্ণ একটি সংস্থা হয়ে থাকে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, গভীর দুঃখের সঙ্গে রানি তার প্রিয় স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর ঘোষণা দিয়েছেন। উইন্ডসর ক্যাসেলে সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর গত মাসের মাঝামাঝিতে হাসপাতাল ছেড়েছিলেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানি হন এলিজাবেথ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :