ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান ইরানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি পারস্য উপসাগর থেকে সব বহিঃশক্তি বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সেনা উপস্থিতি এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তিনি ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের রেউনিওঁ দ্বীপে ফরাসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল পিয়েরে ভ্যান্ডিয়ারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়ামের অবকাশে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

অ্যাডমিরাল খানজাদি বলেন, “পারস্য উপসাগর ও ওমান সাগর দীর্ঘকাল ধরে একটি স্থিতিশীল অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসলেও বিগত বছরগুলোতে বহিঃশক্তির উপস্থিতির কারণে এখানে উত্তেজনা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন সেনা উপস্থিতির কারণে পারস্য উপসাগরীয় দেশগুলোর নৌবাহিনীগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা প্রতিষ্ঠা করা যাচ্ছে না।”

ইরানের নৌ কমান্ডার বলেন, বর্তমানে ফ্রান্সসহ আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর রণতারী পারস্য উপসাগরে অবস্থান করছে। তবে ইরান এসব রণতরী ও এ অঞ্চলে মোতায়েন বিদেশি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে।

অ্যাডমিরাল খানজাদি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা একমাত্র এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব; অন্য কোনো উপায়ে নয়।

বৈঠকে ফরাসি নৌবাহিনীর কমান্ডার ইরানের নৌবাহিনীর সঙ্গে তার বাহিনীর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য পারস্য উপসাগরে বিপুল সংখ্যক সেনা পাঠাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্যারিস সে আহ্বানে সাড়া দেয়নি।

অ্যাডমিরাল পিয়েরে ভ্যান্ডিয়ারে দাবি করেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই অঞ্চলে ইউরোপীয় সেনা মোতায়েন রাখা জরুরি। তিনি বলেন, “তবে আমরা পারস্য উপসাগরে কখনোই কোনো মার্কিন সামরিক অভিযানে অংশগ্রহণ করিনি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান ইরানের

আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১