ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভী-এর সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (৯ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে প্রাতরাশ বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনায় বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বহুমাত্রিক অংশীদারিত্ব গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সার্ক-কে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত কল্যাণ ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব

আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬