ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

পাকিস্তানের আগ্রাসন স্মরণে কাশ্মীরে ‘কালো দিবস’ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ৬৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জম্মু ও কাশ্মীরের জনসাধারণ গতকাল ২২ অক্টোবর ‘কালো দিবস’ পালন করেছে। ১৯৪৭ সালের এই দিনে তদানীন্তন দেশীয় রাজ্য কাশ্মীর দখল করে নেওয়ার জন্য ‘অপারেশন গুলমার্গ’ নামে নৃশংস অভিযান চালিয়েছিল পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে উপজাতীয় জঙ্গিদের সেই আগ্রাসনের সময় হানাদারদের কাশ্মীরের লাখ লাখ হিন্দু-মুসলিম-শিখ রুখে দাঁড়িয়েছিল। হত্যা-ধর্ষণ আর বাস্তুচ্যুতির শিকার হয়েছিল। বিসর্জন দিয়েছিল জানমাল।

জীবন দিয়ে যারা সেই আগ্রাসন ব্যর্থ করে দেয়, তাদের স্মরণে কালো দিবস পালিত হয়। শ্রীনগরের বিভিন্ন স্থানে তাদের স্মরণে পোস্টার সাঁটানো হয়েছে। স্থাপন করা হয়েছে নানা রকম হোর্ডিং। জম্মু ও কাশ্মীর রাজ্যে বিশেষ মর্যাদা নিশ্চিত করতে ভারতীয় সংবিধানে যে ৩৭০ অনুচ্ছেদ ছিল তা রদ করে এই অঞ্চলকে কেন্দ্র শাসিত দুটি অঞ্চল গঠনের প্রথম বার্ষিকী উদযাপন চলছে। ঠিক এ সময়ই প্রথমবারের মতো পালিত হলো ‘কালো দিবস’।

ইন্ডিয়া ব্লুমস-এর খবরে বলা হয় : কালো দিবস পালন পর্যায়ে নেদারল্যান্ডসভিত্তিক ইউরোপিয়ান ফাউন্ডেশন অব সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক প্রখ্যাত কাশ্মীরি জুনায়েদ কোরেশী টুইট বার্তায় বলেন, ‘ওরা আমাদের আবাসভূমি গ্রাসের মতলবে হামলা চালিয়ে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন চালিয়েছে। আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ১৯৪৭-এর ২২ অক্টোবর কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে কালো দিন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :