ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

‘পাকিস্তানকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়েছেন ইমরান খান’

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেছেন, ইমরান খান দেশকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন।দেশের জনগণকে ধ্বংস করতে কোন প্রকার কার্পণ্য করেননি তিনি। খবর ইয়াহু নিউজের।

মিংগোরার গ্রাসি গ্রাউন্ডে বহু-দলীয় বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) এক অনুষ্ঠানে গত রবিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ এ কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় বসার ৯০ দিনের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান। কিন্তু এখন পর্যন্ত এসবের কিছুই হয়নি। উল্টো মূল্যস্ফীতি আজ আকাশ ছোঁয়েছে।

জনগণের পকেটের মতোই সংসদে প্রধানমন্ত্রীর আসন খালি থাকে অভিযোগ করে তিনি বলেন, ইমরান খান ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেশ ঐতিহাসিক দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে।

পাকিস্তান এর আগে এমন অবস্থা আর কখনো দেখেনি। দরিদ্রদের জন্য পাঁচ মিলিয়ন বাড়ির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একটি ইটও সরকার দেয়নি, যোগ করেন পিএমএল-এনের এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :