ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

পরিস্থিতির উন্নতি হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব : শিক্ষামন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রবিবার  রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‌‘পরিস্থিতির উন্নতি না হলে সহসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে। সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।’

এ সময় শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। দীপু মনি বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, ‌‘১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিস্থিতির উন্নতি হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১