ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আইজিপির নির্দেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আইজিপির নির্দেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনভঙ্গের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রাক-নির্বাচনী সময়জুড়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি।

পুলিশের দায়িত্ব পালনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশও দেন আইজিপি। একই সঙ্গে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কার সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্ব দেন আইজিপি।

সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্ত ও বিচার অগ্রগতি, সাজা ও সাজার হারসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :