ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ধর্মীয় উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ, কলেজ শিক্ষিকা আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ৩৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুমা সরকার : ছবি সংগৃহিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে ভিডিওটি নোয়াখালীর ‘যতন সাহা হত্যাকান্ড’ বলে

গুজব ছড়িয়েছিলেন কলেজ শিক্ষিকা রুমা সরকার, আসলে সেটি কয়েক মাস আগে ঢাকার

পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের একটি ভিডিও। যা ফেসবুকে ভাইরাল হয়। এই ভিডিওটিই নতুন

করে নোয়াখালীর ‘যতন সাহা হত্যাকাণ্ড’ বলে গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাপিড অ্যাকশন

ব্যাটালিয়ান (র‌্যাব) রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে

যায়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে

বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও

ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল

নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক

সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

করছি। তিনি ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক। দেশজুড়ে

চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব, ধর্মীয়

উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে বুধবার ঢাকার বেইলি রোডের নিজ বাসা

থেকে আটক করা হয় এই শিক্ষিকাকে। খন্দকার আল মঈন আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদের

জন্য র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ

ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মীয় উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ, কলেজ শিক্ষিকা আটক

আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১