ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এক ছাতার নিচে পোশাক ও বস্ত্র খাত যে ভবনে ছিল ক্ষমতার দাপট সেখানেই জুলাইয়ের স্মৃতি জাদুঘর ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড দুই তরুণীকে তুলে নিয়ে ভয়াবহ নির্যাতন ধর্ষণ ইউরোপজুড়ে কিশোরদের ভাড়ায় নিয়ে হত্যার সাম্রাজ্য বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও ৩-৪ দিন, সপ্তাহের শেষ কমবে বৃষ্টিপাত পিছিয়ে পড়ল কেন? অর্থনৈতিক পরাশক্তি জাপান এখন চতুর্থ আমি মানুষ হত্যা করতে চাই না ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হুতিদের ঠেকাতে সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা তবু চিকিৎসাসেবা অচল অপরিকল্পিত কেনাকাটা কোটি কোটি টাকার যন্ত্র

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রত্যাশা পূরণ ও রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে সমঝোতার ভিত্তিতেই সংবিধানে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সমঝোতার ভিত্তিতে এমন একটি সংশোধনী গ্রহণ করতে চাই, যা জনপ্রত্যাশা পূরণ করবে। বাংলাদেশের এ নবযাত্রা এবং রাষ্ট্রকাঠামোর বিবর্তনমূলক কার্যক্রমে আমরা যে গণতান্ত্রিক সংস্কার করতে চাই, তার সবই সংবিধানে ধারণ করা হবে। এটা আমাদের প্রতিশ্রুতি ছিল এবং আছে।

বিরোধীদলের অংশগ্রহণ ও নাম প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগেই বলেছি, বিরোধীদলের সঙ্গে আলোচনা করবো।
দিন-তারিখ ও তালিকা নির্ধারণ করে এ আলোচনা হবে। তবে বিরোধীদলের পক্ষ থেকে যে পাঁচটি নাম দেওয়ার কথা ছিল, তা আমরা এখনও পাইনি। আশা করি, তারা বিষয়টি অনুধাবন করবেন এবং দ্রুত নাম দেবেন।

তিনি আরও বলেন, অন্যান্য বিরোধীদল বা সদস্যদের পরামর্শও আমরা গ্রহণ করব। তারা চাইলে বৈঠকে এসে কিংবা লিখিতভাবেও প্রস্তাব দিতে পারেন। এভাবেই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা একটি গ্রহণযোগ্য সংশোধনী ও রিপোর্ট প্রণয়ন করতে চাই। বিরোধীদলের অংশগ্রহণকে ‘সব সময় স্বাগত’ জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংশোধনে বড় কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, এতে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই, বরং আমাদের প্রত্যাশা আছে। এত বড় একটি ছাত্র-জনতার অভ্যুত্থান হলো, এতে জাতির প্রত্যাশা ও অনেক শহীদের আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হলে সংবিধানেই তা সবার আগে ধারণ করতে হবে। আমরা যেহেতু উদার ও ওপেন, তাই সবার কথাই শুনবো।

কাদের সঙ্গে আলোচনা হবে, এ বিষয়ে তিনি বলেন, আমরা কেবল বসলাম। আজ আমরা সিদ্ধান্ত নেব কাদের সঙ্গে আলোচনা করবো। সামনে সব শ্রেণি-পেশার মানুষ ও পেশাজীবীরা যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা সবার সঙ্গেই কথা বলবো। তাই এখনই সময়টা নির্দিষ্ট করে বলতে পারছি না।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সনদের ৪৮টি দফার অনেক কিছুতেই আমরা একমত হয়েছি। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের সেসব বিষয় আমরা অবশ্যই নেব। আর যেগুলোতে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি, সেগুলো সে আকারেই থাকবে। এর বাইরে আমাদের নির্বাচনী ইশতেহারের বক্তব্যগুলো ধারণ করা হবে। যেগুলো জুলাই সনদে আলোচিত হওয়ার পরও প্রতিফলিত হয়নি, সেগুলোও আমরা আলোচনার মাধ্যমে গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬