ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

জঙ্গিগোষ্ঠী আইএস প্রধানকে হত্যার দাবি তুরস্কের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর অভিযান : সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধানকে হত্যা করেছে তুরস্কের বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত বছর ফেব্রুয়ারি মাসে আইএস প্রধান আবু ইব্রাহিম আল-কুরেশিকে হত্যার পর ধারণা করা হচ্ছিল, আবু হুসেইন আল-কুরেশি আইএস-এর নেতৃত্বের দায়িত্ব নেন।

এরদোয়ান সম্প্রচারমাধ্যম টিআরটি টার্ককে বলেন, শনিবার তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে আইএস নেতা নিহত হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি আইএস।

এছাড়া এরদোয়ান বলেন, দীর্ঘ সময় ধরে এমআইটি গোয়েন্দা সংস্থা কুরেশিকে অনুসরণ করে আসছিল। তবে এরদোয়ানের এসব দাবি সংবাদমাধ্যম নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আইএস প্রধানকে হত্যার ব্যাপারে বিস্তারিত কিছু না বলে এরদোয়ান বলেন, আমরা সন্ত্রাসী সংস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় জান্দারিস শহরের কাছে এ অভিযান চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জঙ্গিগোষ্ঠী আইএস প্রধানকে হত্যার দাবি তুরস্কের

আপডেট সময় : ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩