ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার

গোয়েন্দা কার্যালয়ে গয়েশ্বর চন্দ্রকে আপ্যায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

গোয়েন্দা কার্যালয়ে দুপুরের খাবার খাচ্ছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকার প্রবেশমুখে বিএনপির কর্মসূচি চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র আহত হন। সেখান থেকে পুলিশের গাড়িতে করে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মিন্টু রোড গোয়েন্দা সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।

সেখানেই সোনারগাঁও হোটেল থেকে আনা খাবার দিয়ে আপ্যায়ন করান স্বয়ং গোয়েন্দা প্রধান। আপ্যায়নকালে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুর অর রশিদ গয়েশ্বরের পাতে ভাত তুলে দিয়ে বলেন, আপনার জন্য সোনারগাঁও থেকে আনিয়েছি।

জবাবে গয়েশ্বর বলছেন, সোনারগাঁও যাওয়া পড়ে, তবে আমি খাই না। আপ্যায়ন শেষে একটি গাড়িতে করে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন গয়েশ্বর বাবু।

শনিবার বিকেলে সাড়ে তিনটার দিকে তিনি বলেন, সংঘর্ষের সময় তার মাথা ফেটে গেলে, রক্তাক্ত হয়ে পড়েন। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়।

পরে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। এ বিষয়ে সংবাদমাধ্যমকে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ঢাকার ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মাঝখারে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে সেভ করতেই মূলত ডিবিতে নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :