ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

গান্ধীর অহিংস বাণী প্রচারে ভারত-নোয়াখালী পদযাত্রায় ৪ নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মহাত্মা গান্ধীর অহিংস ও শান্তির বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে ভারতের কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে বৃহস্পতিবার ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শিরোনামে এ পদযাত্রা শুরু করেন ভারতের ৪ নারী। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে পৌঁছান।

আগামী ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে গিয়ে শেষ হবে তাদের এ পদযাত্রা। পদযাত্রার অংশ নিয়েছেন ডা. আরজুমন্দ জায়েদি, সদস্য কাশিশ খানম, অনুষ্কা, পার্নোমিতা ডাঙ্গওয়াল। ভারতের এই দলের সঙ্গে নোয়াখালীর গান্ধী আশ্রমের ২ জন প্রতিনিধিও রয়েছেন।

জানা যায়, মহাত্মা গান্ধীর শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতীয় এ ৪ নারী শুরু করছেন তাদের পদযাত্রা। ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) সহযোগিতায় গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শীর্ষক এ পদযাত্রা শুরু হয় কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে।

৪ সদস্যের দলটি বৃহস্পতিবার রাতে বেনাপোল হয়ে যশোরে পৌঁছান। শুক্রবার সকালে যশোর সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে দলটি নড়াইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লোহাগড়া-ফরিদপুর-ভাঙ্গা-মাওয়া হয়ে ঢাকায় পৌঁছাবেন। ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে গিয়ে শেষ হবে তাদের এ যাত্রা।

পদযাত্রার টিম লিডার ডা. আরজুমন্দ জায়েদি বলেন, মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা গোটা বিশ্বকেই উজ্জীবিত করে। তার শান্তির বাণী আজ সারা বিশ্বেই সমাদৃত। আমাদের এ পদযাত্রা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশেও এই শান্তি যাত্রার পরিকল্পনা আছে।

নোয়াখালীর গান্ধী আশ্রমের কর্মী খায়রুজ্জামান খোকন বলেন, মহাত্মা গান্ধী আমৃত্যু মানুষের মাধ্যে শান্তি ও অহিংসার বাণী প্রচার করে গেছেন। গান্ধীর অহিংস ও শান্তির বাণী ছড়িয়ে দিতে এ আয়োজন। এ পদযাত্রা আগামী ১৬ মার্চ নোয়াখালী গান্ধী আশ্রমে শেষ হবে। এ যাত্রায় তারা মোট ৯ জেলা পায়ে হেটে শান্তির বার্তা পৌঁছে দেবেন মানুষের কাছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য