ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কারাগারে মরিয়ম নওয়াজ’র বাথরুমেও ক্যামেরা লাগানো হয়েছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ৬৬৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ

ভয়েস ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেছেন, কারাগারে তার ওপর মাত্রাতিরিক্ত নজরদারি করা হয়েছে। এমনকি তার বাথরুমে পর্যন্ত ক্যামেরা বসানো হয়েছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম গত বছর চৌধুরী সুগার মিল দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। খবর নাইমস নাও জানায়, এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন।

পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর নওয়াজ শরিফ ও তার দল বেশ চাপে রয়েছে। যদিও সম্প্রতি ইমরান খান সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখাতে পেরেছে পিএমএল সমর্থকরা। সাক্ষাৎকারে মরিয়ম বলেছেন, আমি দুবার কারাগারে ছিলাম। কারাগারে একজন নারী হিসেবে আমার সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে আমি যদি কথা বলি-তা হলে সরকার মুখ দেখানোর সাহস পাবে না। আমার বাথরুমে পর্যন্ত ক্যামেরা বসানো হয়েছিল।
ইমরান খানের সরকারের সমালোচনা করে মরিয়ম বলেন, কর্তৃপক্ষ যদি একটি কক্ষ ভেঙে প্রবেশ এবং তার বাবা নওয়াজ শরিফের সামনে তাকে গ্রেপ্তার এবং ব্যক্তিগত আক্রমণ করতে পারে, তা হলে বোঝা যায় পাকিস্তানে একজন নারীও নিরাপদ নয়। তিনি বলেন, একজন নারী, সে পাকিস্তান কিংবা বিশ্বের যেখানেই থাকুন না কেন, দুর্বল নন। এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, তার দল সংবিধানের আওতাধীন পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে উন্মুক্ত আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারাগারে মরিয়ম নওয়াজ’র বাথরুমেও ক্যামেরা লাগানো হয়েছিল

আপডেট সময় : ০৩:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০