ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

করোনা রুখতে পুলিশের মাস্ক ক্যাম্পেইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৩৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

করোনা রুখতে সারাদেশে পুলিশের সচেতনতা ও মাস্ক ক্যাম্পেইন চলছে। জনগণের সেবায় পুলিশের এই সহায়তাকে বলা হচ্ছে, আইন প্রয়োগ করে নয়, মানুষকে উদ্বুদ্ধ ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহারে বাধ্য করতে চায় পুলিশ।

রবিবার দুপুরে রাজধানীর শান্তিনগর ট্রাফিক বক্স সংলগ্ন পথচারী ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়।

মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া পুলিশের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সর্বসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে ডিএমপি।

কৃষ্ণ পদ রায় বলেন, পুলিশ মাস্ক ব্যবহারে আইন প্রয়োগ কিংবা জোর করে মানুষকে বাধ্য করতে চায় না। মানুষকে উদ্বুদ্ধ করে ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহারে বাধ্য করতে চায়। আমরা আশা করছি, সবাই নিজের ঝুঁকি বুঝতে পেরে, বিপদ বুঝতে পেরে নিজ থেকেই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

তিনি বলেন, হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আইজিপির নির্দেশনায় রোববার থেকে পুলিশ দেশব্যাপী করোনা বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ডিএমপির বিভিন্ন ইউনিট আজ থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ শুরু করেছে।

আমরা করোনা থেকে মুক্তি পেয়ে গেছি সেটা ভাবার কোনো কারণ নেই। পুলিশ সবাইকে আহবান জানাতে চায়, সবাই সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্যবিধি মানার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো মাস্ক পরা।
মাস্ক বিতরণের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, আপনি-আমি কেউই ঝুঁকিমুক্ত নয়। নিজের ও পরিবারের ঝুঁকি এবং দেশের ঝুঁকি মনে করে সবাইকে মাস্ক পরতে হবে। করোনা যুদ্ধে পুলিশ সব সময় মাঠে ছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে করোনামুক্ত বাংলাদেশ গড়তে চাই।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ২১ মার্চ থেকে মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে পুলিশ।
তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা রুখতে পুলিশের মাস্ক ক্যাম্পেইন

আপডেট সময় : ১০:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১