ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

করোনায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ৬৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তরও ১৭৭৩ জনের রেকর্ড গড়লো বাংলাদেশ। ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর পর ২৪ ঘন্টায় ২২জনের মৃত্যু এবং ১৭৭৩জন আক্রান্ত বিষয়ে রীতিমত ভীতি কাজ করছে বিশেষজ্ঞদের। প্রতিদিন আক্রান্তর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে বিশেষজ্ঞদের ভবিষ্যতবাণীই সত্যি হতে চলেছে। তাঁরা বলেছিলেন, চলতি মে মাসে বাংলাদেশে করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজার হতে পারে। এমন তথ্যের প্রেক্ষেতে স্বাস্থ্য সচিবের বলেছিলেন, ৫০ হাজার না নয়। ৩০ হাজার আক্রান্ত হতে পারে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনের তথ্যে বলা হয়েছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা ২৮৫১১ জন। আর মৃতের সংখ্যা ৪০৮ জন। যে হারে আক্রান্তর সংখ্যা উর্ধমুখী, তাতে ৫০ হাজার না হলেও হাজার ৪০ এর কাছাকাছি পৌছে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করেছে অধিদপ্তর। আর আগের নমুনাসহ মোট ১০ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪টি। নমুনা পরীক্ষা যতই বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তর সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫৬০২ জন। বাংলাদেশে করোনার আক্রান্তর প্রথম দিন গণনা শুরু হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু দিন গণনা শুরু হয় ১০ দিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ। এরপর দিন যতই বাড়তে থাকে করোনা রোগীর আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকে। এরই মধ্যে করোনার বিস্তারোধে রাস্তায় চলাচলের কড়াকড়ি আরোপ করা হচ্ছে। আইসিটির সহায়তায় বিশেষ পাস ইস্যুর বিষয়ে পদক্ষেপ নিয়েছে পুলিশ সদরদপ্তর। কিন্তু রাজধানী ও আশপাশের রাস্তাঘাটের যে অবস্থা তাতে বিশেষ পদক্ষেপ কতটুকু কার্যকর হবে, তা নিয়ে অনেকটা ভাবনার বিষয় বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, ক’দিন পরই ঈদ। এ মধ্যে এমন পদক্ষেপ কতটুকু কার্যকর হবে, সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড

আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০