ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

কনসার্ট চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ নিহত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৯ জন নিহত এবং ১৫৫ জনেরও বেশি মানুষ আহত হবার খবর পাওয়া গেছে। রাজধানী স্কোপজে থেকে কোচানি শহরের অবস্থান প্রায় ১০০ কিলোমিটার পূর্বে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে পালস ক্লাবে আগুন লাগে। এসময় সেখানে প্রায় ৫০০ মানুষ দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে’র কনসার্ট উপভোগ করছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সংকীর্ণ বের হওয়ার পথের কারণে অনেকেই বের হতে পারেননি।

উত্তর মেসিডোনিয়ার সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র বিলজানা আরসোভস্কা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জন্য দায়ী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মন্ত্রণালয়ের সেই কর্মকর্তারাও রয়েছেন, যারা নাইটক্লাবের অনুমোদন দিয়েছিলেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পানচে তস্কোভস্কি জানান, ক্লাবটির কার্যক্রম চালানোর কোনো বৈধ লাইসেন্স ছিল না। ক্লাব পরিচালনার পেছনে ঘুস ও দুর্নীতির কোনো সংশ্লিষ্টতা ছিল কি না তা এখন তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত একটি পুরোনো কার্পেট গুদামঘরকে রূপান্তরিত করে নাইটক্লাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। কৌঁসুলি আরসোভস্কা জানিয়েছেন, ক্লাবটিতে বের হওয়ার জন্য মাত্র একটি কার্যকরী পথ ছিল, কারণ পেছনের দরজা ছিল তালাবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :