ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনন্দ মিছিল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৩৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

কক্সবাজারের বিভিন্ন শিবিরের আশ্রয়ে থাকা রোহিঙ্গারা জনগোষ্ঠী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। ভাসানচরে রোহিঙ্গা শিবিরে কাজ করতে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এতে করে রোহিঙ্গা জনগোষ্ঠী মনে করছেন, তাদের জীবনমান উন্নয়ন হবে। সেই আনন্দের অংশ হিসেবে মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন শিবিরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তারা।

এর আগে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে শনিবার ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রকের সঙ্গে ইউএনএইচসিআরের সমঝোতা চুক্তি সই হয়। তাতে ভাসানচর বসবাসকারী রোহিঙ্গাদের মাঝে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাস। এ খবর কক্সবাজারের শরণার্থী

কুতুপালং রোহিঙ্গা শিবির

শিবিরগুলোতে ছড়িয়ে পড়লে সেখানেও রোহিঙ্গাদের মাঝে দেখা দেয় উৎসাহ-উদ্দীপনা। যার ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দরা আনন্দ মিছিল বের করেন। খণ্ড খণ্ড মিছিল করে ব্যানার-ফেস্টুন সহকারে ইউএনএইচসিআরকে স্বাগত জানান তারা।

ভাসানচরে রোহিঙ্গাদের কার্যক্রমের সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জড়িত হওয়ায় তারা আনন্দিত। এতে শিবিরে আশ্রিতদের খাদ্য, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।

র‌্যালিতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্লোগান দেন রোহিঙ্গারা। তাদের হাতে শোভা পাচ্ছিল স্বাগত জাতিসংঘ, ধন্যবাদ বাংলাদেশসহ বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। র‌্যালি শেষে উচ্ছ্বসিত রোহিঙ্গারা নিজেদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

কুতুপালং শিবিরের হেড মাঝি জাফর আলম বলেন, কুতুপালং ক্যাম্পে চরম ঝুঁকি নিয়ে থাকার চেয়ে ভাসানচরে পাকা ঘরে থাকা অনেক ভালো হবে। রোহিঙ্গারা এখন বুঝতে পারছেন কুতুপালংয়ের চেয়ে ভাসানচর তাদের জন্য অনেক বেশি নিরাপদ।

ভাসান চর রোহিঙ্গা শিবির

তিনি আরও বলেন, ইউএনএইচসিআর বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করায় রোহিঙ্গারা অনেক সন্তুষ্ট। তারা এখন ব্যাপকহারে ভাসানচরের প্রতি আগ্রহী। অনেকে তাদের আগ্রহের কথা প্রকাশ করে আনন্দ র‌্যালিতে অংশ নিয়েছেন।

রোহিঙ্গা কমিউনিটির এ নেতা বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে কাউকে জোর করা হচ্ছে না। স্বেচ্ছায় যারা ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করবেন, তাদের নাম তালিকাভুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৬:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১