ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

এসএসসির আগে আর কোনো পাবলিক পরীক্ষা থাকছে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ৩২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনুষ্ঠানিক পরীক্ষা থাকবে না তৃতীয় শ্রেণি পর্যন্ত,জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুমোদন’

এসএসসির আগে থাকছে না পাবলিক পরীক্ষা। তৃতীয় শ্রেণি পর্যন্ত আনুষ্ঠানিক পরীক্ষাও থাকবে না। ২০২০ সালে সর্বশেষ পিইসি ও জেএসসি পরীক্ষা হবে। এরপর থেকে আর হবে না। কেবল দশম শ্রেণির লেখাপড়ার ওপর হবে এসএসসি পরীক্ষা।

নবম-দশম শ্রেণিতে এখনকার মতো বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ নামে আলাদা কোনো বিভাগও থাকবে না। জীবনের উদ্দেশ্য ঠিক করে শিক্ষার্থীরা এইচএসসিতে বিভাগভিত্তিক লেখাপড়া করবে। এইচএসসি পরীক্ষা হবে দুবার।

প্রথমবার একাদশ শ্রেণিতে, শেষবার দ্বাদশ শ্রেণিতে। দুটি পরীক্ষাই বোর্ডের অধীনে হবে। দুই পরীক্ষার নম্বর যোগ করে হবে চূড়ান্ত ফল। বর্তমান সময়ের তুলনায় অর্ধেক নম্বরে এসএসসি পরীক্ষা হবে। প্রতি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা স্কুলেই হবে।

বাকি ৫০ নম্বরের পরীক্ষা নেবে শিক্ষা বোর্ড। এইচএসসিতে ৩০ শতাংশ নম্বরের ওপরে কলেজ মূল্যায়ন করবে। বাকি ৭০ শতাংশের ওপর হবে বোর্ড পরীক্ষা। উভয় স্তরের পাবলিক পরীক্ষায় বিষয় সংখ্যা বর্তমানের চেয়ে অর্ধেক হবে।

বাকি বিষয়গুলোর মূল্যায়ন করবে সংশ্লিষ্ট কলেজ। ২০২৫ সালের এসএসসি এবং ২০২৬ ও ২০২৭ সালের এইচএসসি প্রথম ও দ্বিতীয় ধাব পরীক্ষা হবে নতুন পাঠ্যক্রমে।

নতুন জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় এসব নীতি প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এটি অনুমোদন করেন। তার কাছে রূপরেখার খুঁটিনাটি উপস্থাপন করা হয়েছিল।

এটি দেখে প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞান-প্রযুক্তি ও বিশ্বপরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষাব্যবস্থা আরও আধুনিকায়ন করতে হবে। শিক্ষা কার্যক্রম যুগোপযোগী করা একান্তভাবে অপরিহার্য।

সোমবার বিকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২০২৩ সাল থেকেই এটি বাস্তবায়নের ঘোষণা দেন। এর আগে আগামী জানুয়ারি থেকে পরীক্ষামূলক বাস্তবায়ন (পাইলটিং) শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এসএসসির আগে আর কোনো পাবলিক পরীক্ষা থাকছে না

আপডেট সময় : ০৬:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১