ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

এক নারী ডাক্তারের ভাষ্য উইঘুরদের সংখ্যা হ্রাসে চীনে চলছে নারীদেহে অস্ত্রোপচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ৭৩৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত এলাকা জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বংশবৃদ্ধি রোধে নারীদেহে বলপূর্বক অস্ত্রোপচার করা হচ্ছে। বর্তমানে নির্বাসনে অবস্থানরত এক উইঘুর নারী চিকিৎসক এ তথ্য প্রকাশ করেছেন বলে জানিয়েছে জাস্ট আর্থ নিউজ। বার্তা সংস্থাটি জানায়, ওই নারী ডাক্তার এখন তুরস্কের ইস্তাম্বুল নগরীতে বাস করেন। উইঘুর মুসলিমদের পূর্বপুরুষরা ছিলেন তুর্কি বংশোদ্ভূত। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত উইঘুর মুসলমানরা প্রধানত জিনজিয়াং প্রদেশের অধিবাসী।
তাদের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। আইটিভির খবরে বলা হয়, এর মধ্যে ১০ লক্ষাধিক নারী-পুরুষকে ‘পুনঃ শিক্ষা’ ক্যাম্পে রাখা হয়েছে বলে গবেষকদের ধারণা। এ ক্যাম্পগুলো বন্দীশিবিরের মতোই। ‘ভাইস’ নামের নিউজ পোর্টাল জানায়, জিনজিয়াং থেকে ফাঁস হওয়া সংবাদে বলা হয়েছে, সেখানে চলছে সরকারের কড়া নজরদারি, ধর্মের কারণে নিপীড়ন, ক্যাম্পবাসীদের শ্রমদানে বাধ্যকরণ এবং জোরপূর্বক রাজনৈতিক দীক্ষিতকরণ। নারী চিকিৎসক চ্যানেল আইটিভিকে বলেছেন, তিনি নিজেই ৫০০ থেকে ৬০০ উইঘুর নারীর অপারেশন করেন। জোরপূর্বক জন্মনিরোধ, গর্ভপাত ঘটানো ও জরায়ু অপসারণের জন্য অস্ত্রোপচার করেন তিনি।
তিনি বলেন, একবার তো একটি শিশুকে মায়ের পেট থেকে সরিয়ে জঞ্জালের স্তূপে ছুড়ে ফেলার পরও সে নড়াচড়া করছিল। চীনের দমনপীড়নে অস্থির হয়ে পালানো প্রায় ৫০ হাজার উইঘুর মুসলিম এখন তুরস্কে বাস করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক নারী ডাক্তারের ভাষ্য উইঘুরদের সংখ্যা হ্রাসে চীনে চলছে নারীদেহে অস্ত্রোপচার

আপডেট সময় : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০