ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

একঘেয়ে লেবুর রস নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

একঘেয়ে লেবুর রস নয়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিটামিন সি-তে ভরপুর লেবু শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি রোজ ডায়েটেও লেবু থাকা জরুরি বলে মনে করা হয়। ম্যাগনেসিয়াম, পটাসিয়ামেও ভরপুর লেবু। প্রবল গরমে শরীর সুস্থ রাখতে লেবুর উপযোগিতা অনেক।

কিন্তু প্রতিদিন খাবার পাতে পাতিলেবু চিপে খাওয়াটা যদি একঘেয়ে হয়ে থাকে, তা হলে বরং বানিয়ে নিতে পারেন মকটেল থেকে আইসক্রিম, সুস্বাদু রকমারি পদ।ণীটঘুম থেকে উঠেই ঠান্ডা পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিতে পারেন। যদি ওজন কমাতে চান, তা হলে ঈষদুষ্ণ জলেও পাতিলেবু চিপে খেতে পারেন।

লেবুর আইসক্রিম

লেবুর রস পানিতে মিশিয়ে, স্বাদ মতো বিটনুন ও সঙ্গে মধু মিশিয়ে শরবত করে নিন। তার পর আইসক্রিম বসানোর যে কোনও ছাঁচে ঢেলে জমিয়ে নিন। তৈরি হয়ে যাবে লেবুর আইসক্রিম।

স্যালাডে লেবু

পছন্দের সব্জি দিয়ে স্যালাড বানিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন লেবুর রস ও অলিভ অয়েল, নুন ও গোলমরিচের গুঁড়ো।

লেবুর খোসার নির্যাস

মুরগির মাংস বা অন্যান্য খাবার বা দইয়ের ঘোলের মধ্যে যদি লেবুর খোসার উপরের অংশ একটু মিশিয়ে দেওয়া যায়, গন্ধ ও স্বাদ দুটোই পাল্টে যায়। আবার লেবুর গুণাগুণও তাতে মিশে যায়। এ ছাড়া স্যালাড বা কেক বেকিংয়ের সময়ও তা ব্যবহার করা যেতে পারে।

লেবুর শরবত

প্রবল গরম থেকে এসে এক গ্লাস ঠান্ডা পাতিলেবুর শরবত খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। গরমে ঘামে শরীর থেকে নুন বেরিয়ে যায়। ক্লান্তি ভাব দেখা দেয়। পাতিলেবুর রস, নুন, ও চিনি বা মধু দিয়ে শবরত বানিয়ে খেলে তা যেমন দ্রুত শরীরে জলের ঘাটতি পূরণ করে, তেমনই দ্রুত শক্তিও জোগায়।

লেবু মেশানো পানি

গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে লেবু ও অন্যান্য ফল মেশানো পানি খুব উপকারী। একটি কাচের বোতলে পানি নিয়ে তাতে ধুয়ে রাখা পাতিলেবু গোল গোল করে কেটে মিশিয়ে দিন। স্ট্রবেরি, শসা বা অন্য যে কোনও পছন্দের ফল আর পুদিনা পাতা তাতে মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর এই পানি পান করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একঘেয়ে লেবুর রস নয়

আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪