ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

উইঘুরদের ‘গণহত্যা মানবতার বিরোধী অপরাধের’ সমান: চেক সিনেট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ২৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেক সিনেটর এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি পাভেল ফিশার বলেছেন, ‘চীনা সরকার উইঘুর, তিব্বতী এবং অন্যান্যদের ওপর সবচেয়ে নির্মম নির্যাতন চালানোর সময় আমরা চুপ থাকতে পারি না।’

উইঘুর সংখ্যালঘুদের প্রতি চীনা সরকার ‘গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধ’ চালিয়েছে বলে মন্তব্য করে একটি প্রস্তাবে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে চেক সিনেট।

এদিকে, চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রস্তাবে চেক সরকারকে আসন্ন বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বেলজিয়ামের সংসদ সদস্য এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি স্যামুয়েল কোগোলাতি বলেছেন, উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা সরকার যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, তাতে বিশ্ব ধীরে ধীরে জেগে উঠছে। চেক ভোট এর আরও একটি প্রমাণ।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :