ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি এই শুভেচ্ছা জানান।

চিঠিতে নরেন্দ্র মোদী ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানান।

ভারতের প্রধানমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করেন।

তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি।

বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, দুই দেশের অভিন্ন ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা জোরদার করতে ভারতের সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, তার মূল উদ্দেশ্যই হলো দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা।

চিঠির শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার শুভকামনা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬