ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

জ্বালানি: আরও দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে: চিফ হুইপ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

চিফ হুইপ নুরুল ইসলাম মনি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরে আরও দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ নোঙর করেছে।   বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে  এ তথ্য জানান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন এই ধরনের ইতিবাচক খবরও গণমাধ্যমে সমান গুরুত্বে তুলে ধরা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বন্ধ হওয়ার সংবাদটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

কিন্তু একই সময়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর বিষয়টি তেমনভাবে গুরুত্ব পায়নি।

তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু নেতিবাচক সংবাদ প্রচার নয়, বরং ইতিবাচক অগ্রগতি ও বাস্তবতাও জনগণের সামনে তুলে ধরা। এতে করে দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সরকারের প্রধান লক্ষ্য। এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন জরুরি।

মধ্যপ্রাচ্যে কাজের জন্য আরবি, চীনে মান্দারিন, ইতালিতে ইতালীয়, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার ওপরও জোর দেন।

সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।

দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্বালানি: আরও দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে: চিফ হুইপ

আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬