ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি: দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পাহাড়ে বৈসুর প্রস্তুতি: গরাইয়া নাচে মাতোয়ারা ত্রিপুরাপাড়া ইরানের আঘাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকার্যকর শর্ত মেনে : হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৫ জাহাজ যেতে পারবে: ইরান জ্বালানিতে স্বস্তি: ১৫ এপ্রিল এলএনজি-এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও ৫ জাহাজ জুলাইযোদ্ধা : আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, কিন্তু তারা অমানুষ হয়ে গিয়েছিল জাতীয় কবির জন্মোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট গবেষণা গবেষণা : জলবায়ুঝুঁকিতে খুলনার কয়রার ৯৭ ভাগ পরিবার, বেশি ভুগছেন নারীরা

বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে সেমিতে ইতালি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ৩৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে সেমিতে ইতালি
ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ দল বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে ইতালি। এর মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টটির শেষ চারে উঠলো দলটি।

শুক্রবার দিবাগত রাতে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ইউরোর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে গেলো রবার্তো মানচিনির শিষ্যরা।

এর আগে সবশেষ ২০১২ সালে সেমিফাইনালে উঠেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেবার ফাইনালও খেলে, কিন্তু স্পেনের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে। এবার সেই দলটির সঙ্গে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে তাদের। আগামী শুক্রবার যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লক্ষ্যে উভয় দল মাঠে নামবে।

এদিন, আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ইতালি। অবশ্য রেফারি অফসাইডের সিগন্যাল দেওয়ায় সেটি বাতিল হয়ে যায়। পরে ৩১ মিনিটে স্কোর করে তারা। ডান পায়ের শটে গোল আদায় করে নেন নিকোলো বারেলা। ৪৪ মিনিটের মাথায় লরেঞ্জে ইনসিগনির গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত যোগ করা সময়ে একটি গোল শোধ করে বেলজিয়াম। ইতালির জিওভানি ডি লরেঞ্জো বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেটি থেকে গোল আদায় করেন রোমেলু লুকাকু।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে উঠে বেলজিয়াম। কিন্তু একের পর এক আক্রমণ ও দারুণ সুযোগ তৈরি করেও স্কোর বাড়াতে ব্যর্থ হয় তারা। ইতালিও কিছুটা রক্ষণাত্মক পন্থায় চলে যায়। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে সেমিতে ইতালি

আপডেট সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১