ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন, বাংলাদেশের পাশে পাকিস্তান ধন্যবাদ আসিফ নজরুলের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন, বাংলাদেশের পাশে পাকিস্তান ধন্যবাদ আসিফ নজরুলের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বাংলাদেশের পাশে দৃঢ় অবস্থান নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ধন্যবাদ পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটি উদ্ধৃতিও তিনি তুলে ধরেন।

মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনো অবস্থাতেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলাধুলাকে রাজনৈতিক হাতিয়ার করা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি আমাদের কাছে অগ্রহণযোগ্য। এ কারণেই প্রতিবাদ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে রয়েছে।”

শাহবাজ শরিফ জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের অংশগ্রহণ বাতিল হওয়ার প্রেক্ষাপটেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছায় তারা।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি নাকচ হয়। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসির ওই বোর্ড সভায়ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে ক্রীড়া অঙ্গনের পাশাপাশি কূটনৈতিক পরিসরেও একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন, বাংলাদেশের পাশে পাকিস্তান ধন্যবাদ আসিফ নজরুলের

আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬