ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

আইজিপি আলী হোসেন ফকির, এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (বাঁ থেকে)

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা গোপালগঞ্জ শহরে পৌঁছান। পরে তাঁরা জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এ সময় সার্কিট হাউসের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। সেখানে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছেন এবং পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিন বাহিনীর প্রধানরা। বৈঠকে গোপালগঞ্জ ও আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আইজিপি স্থানীয় জনগণের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। ভবিষ্যতেও এই পরিস্থিতি বজায় থাকবে বলে তিনি আশা করেন।

যারা এলাকায় অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অশান্তি সৃষ্টিকারীর সংখ্যা খুব বেশি নয়। এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবার জানা।

গোপালগঞ্জে থানা পোড়ানোর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। মানুষ যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশ সদস্যের সংখ্যা সীমিত। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও একটি থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।

আইজিপি আরও বলেন, কেউ যদি মনে করেন তাঁদের এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি।

৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল

এদিকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সকাল ৬টার পর ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল স্বাভাবিক হতে থাকে।

বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। নিরাপত্তার কারণে পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধ রাখেন।

এতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন চলাচল শুরু করে।

ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. বাসু শেখ জানান, শুক্রবার সকাল থেকে তাঁদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরানো হয়েছে। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

প্রায় ৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল শুরু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :