ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ বাংলাদেশের পক্ষে বিশ্বসমর্থনের জোরালো বার্তা জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত জননিরাপত্তায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাকশিল্প ঘিরে ফের অস্থিরতা, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ৪৯ বছরের যাত্রায় পৃথিবী থেকে ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরে নাসার মহাকাশযান

মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন এক বিস্ময়কর মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) ভয়েজার-১। দীর্ঘ প্রায় ৪৯ বছরের অবিরাম যাত্রা শেষে মহাকাশযানটি পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে। অর্থাৎ পৃথিবী থেকে পাঠানো কোনো সংকেতের আলো মহাকাশযানটিতে পৌঁছাতে এখন প্রায় ২৪ ঘণ্টা সময় লাগছে। একইভাবে সেখান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতে আরও ২৪ ঘণ্টা প্রয়োজন হচ্ছে।

নাসার হিসাব অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে ভয়েজার-১ পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের তৈরি কোনো মহাকাশযানের পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোর ঘটনা এটিই প্রথম।

এক আলোক-দিবস বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, তাকে বোঝায়। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার। সেই হিসাবে এক দিনে আলো প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার পথ পাড়ি দেয়। মহাকাশযানটির বর্তমান অবস্থান তাই মানবসভ্যতার প্রযুক্তিগত সক্ষমতা ও মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে এক অনন্য অর্জন।

মহাকাশযানটির সঙ্গে পৃথিবীর যোগাযোগের ক্ষেত্রেও তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। মহাশূন্যে বেতার তরঙ্গ বা রেডিও সংকেত আলোর গতিতেই চলাচল করে। ফলে এখন পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো নির্দেশ পাঠালে তা পৌঁছাতে প্রায় এক দিন সময় লাগে। আবার মহাকাশযানটি নির্দেশ গ্রহণের পর কোনো তথ্য পাঠালে সেটি পৃথিবীতে পৌঁছাতে লাগে আরও প্রায় এক দিন। অর্থাৎ একটি নির্দেশ পাঠানো থেকে তার প্রতিক্রিয়া পাওয়ার জন্য প্রায় ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নাসার বিজ্ঞানীদের।

এ কারণে ঠিক কোন মুহূর্তে মহাকাশযানটি এক আলোক-দিবস দূরত্ব অতিক্রম করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভয়েজার-১-এর পাঠানো সংকেত পৃথিবীতে পৌঁছানোর পর এ বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে নাসা।

ভয়েজার মিশনের ব্যবস্থাপক কারিম বদরুদ্দিন এ অর্জনের তাৎপর্য তুলে ধরে বলেন, এমন ঘটনা আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও হয়তো আর ঘটবে না। ফলে বিষয়টি অসাধারণ।

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর সৌরজগতের গ্রহ, উপগ্রহ এবং আন্তঃনাক্ষত্রিক মহাকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ভয়েজার-১। এর ১৬ দিন আগে উৎক্ষেপণ করা হয়েছিল এর যমজ মহাকাশযান ভয়েজার-২। তবে যাত্রার সময় পরে হলেও গতিপথ ও গতির কারণে ভয়েজার-১ শেষ পর্যন্ত তার যমজ যানসহ মানুষের পাঠানো অন্য সব মহাকাশযানকে ছাড়িয়ে যায়।

মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে

দীর্ঘ যাত্রায় ভয়েজার-১ একের পর এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। ২০১২ সালে এটি সৌরজগতের প্রভাববলয় পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। মানুষের তৈরি কোনো মহাকাশযানের ক্ষেত্রে এটি ছিল এক ঐতিহাসিক ঘটনা। এরপরও মহাকাশের অজানা অঞ্চল থেকে তথ্য পাঠিয়ে যাচ্ছে যানটি।

তবে দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের কারণে এর প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। মহাকাশযানটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত প্লুটোনিয়ামের তাপীয় শক্তি সময়ের সঙ্গে কমে আসছে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নাসার প্রকৌশলীদের পর্যায়ক্রমে এর কিছু বৈজ্ঞানিক যন্ত্র ও অন্যান্য কার্যক্রম বন্ধ করতে হয়েছে। তারপরও সীমিত সক্ষমতা নিয়ে এখনো কাজ করছে ভয়েজার-১।

নাসার এই মহাকাশযানের সামনে রয়েছে আরও দীর্ঘ পথ। বর্তমানে এটি সপ্তর্ষি মণ্ডলের প্রতিবেশী গ্লিজ-৪৪৫ নামের একটি নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে। তবে মহাকাশের বিপুল বিস্তারের তুলনায় এই দূরত্বও অত্যন্ত ক্ষুদ্র। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, গ্লিজ-৪৪৫ নক্ষত্রের প্রায় ১ দশমিক ৭ আলোকবর্ষের মধ্যে পৌঁছাতে ভয়েজার-১-এর আরও প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে।

অর্থাৎ আজকের পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেই দৃশ্য দেখার সুযোগ নেই। তবু প্রায় অর্ধশতাব্দী আগে পৃথিবী থেকে যাত্রা শুরু করা ছোট্ট এই রোবটিক মহাকাশযান মানবজাতির জ্ঞান, অনুসন্ধিৎসা ও প্রযুক্তির সক্ষমতার এক অসাধারণ প্রতীক হয়ে মহাশূন্যে ছুটে চলেছে।

ভয়েজার-১-এর এই অর্জন কেবল দূরত্ব অতিক্রমের রেকর্ড নয়; এটি মহাবিশ্ব সম্পর্কে মানুষের জানার সীমানা কত দূর বিস্তৃত হতে পারে, তারও এক অনন্য উদাহরণ। পৃথিবী থেকে কয়েক হাজার কোটি কিলোমিটার দূরে থেকেও যে মহাকাশযান তথ্য পাঠাচ্ছে, তা ভবিষ্যৎ মহাকাশ গবেষণার জন্য নতুন প্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে

আপডেট সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬