ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, এটি এখন প্রতিষ্ঠিত সত্য। সংসদে আইন পাসের মধ্য দিয়েই এ বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পৌর শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন-২০২৬ পাসের মাধ্যমে মুক্তিযোদ্ধার একটি সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।

আইনের ধারা ২-এর উপধারা ১০ অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর-রাজাকার, আলবদর, আলশামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামী ইসলামী পার্টির বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত।

আইনমন্ত্রী বলেন, এই সংজ্ঞা থেকেই স্পষ্ট হয় যে তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল। আইন পাসের সময় দলটি কোনো আপত্তি জানায়নি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, মৌনতা সম্মতির লক্ষণ।

আইনমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সংসদে আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ফলে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, এটি এখন আর বিতর্কের বিষয় নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :