ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের নতুন গতি প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের তৈরি  করতে হবে: ববি হাজ্জাজ পাসপোর্ট-ভিসা জালিয়াতি প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী ক্ষমতার আড়ালে লীলাখেলা বিশ্ব রাজনীতি কাঁপানো যত নারী কেলেঙ্কারি অনুপ্রবেশ কালে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩ কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনালে ত্রুটি তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট, বিপাকে শিল্প-কারখানা ও নগরজীবন বন্যায় প্রাণিসম্পদ খাতে শতকোটি টাকার ক্ষতি, আক্রান্ত ৩০ লাখের বেশি হাঁস-মুরগি ও প্রায় ৪ লাখ গবাদিপশু সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কর্মসূচি পরিবর্তনের নতুন অধ্যায়

বিনিয়োগে গতি, কর্মসংস্থানে জোর: ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান বাড়াতে সরকার একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে ব্যবসা পরিচালনা সহজ করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’ চালু করা হয়েছে এবং ১৯টি সম্ভাবনাময় খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বিনিয়োগ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পটুয়াখালী ও যশোরে নতুন শিল্পনগরী প্রতিষ্ঠার কাজ চলছে, যেখানে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর ও কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে।
রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে এফটিএ, পিটিএ ও ইপিএ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পকে শুল্কমুক্ত সুবিধা ও সহজ আমদানি সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার ‘স্টিমুলাস প্যাকেজ-২০২৬’ ঘোষণা করেছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

বড় শিল্প, কৃষি, সিএমএসএমই ও রপ্তানি খাতে এ অর্থায়ন করা হবে। সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে এবং এ কর্মসূচির মাধ্যমে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিনিয়োগে গতি, কর্মসংস্থানে জোর: ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬