ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের নতুন গতি প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের তৈরি  করতে হবে: ববি হাজ্জাজ পাসপোর্ট-ভিসা জালিয়াতি প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী ক্ষমতার আড়ালে লীলাখেলা বিশ্ব রাজনীতি কাঁপানো যত নারী কেলেঙ্কারি অনুপ্রবেশ কালে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩ কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনালে ত্রুটি তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট, বিপাকে শিল্প-কারখানা ও নগরজীবন বন্যায় প্রাণিসম্পদ খাতে শতকোটি টাকার ক্ষতি, আক্রান্ত ৩০ লাখের বেশি হাঁস-মুরগি ও প্রায় ৪ লাখ গবাদিপশু সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কর্মসূচি পরিবর্তনের নতুন অধ্যায়

নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

রক্ষণভাগের একটি দুর্ভাবনার জায়গা দূর হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নদের।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রক্ষণের বড় এক দুর্ভাবনা দূর হতে চলেছে আর্জেন্টিনার। চোট কাটিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন ক্রিস্তিয়ান রোমোরে। কেইপ ভার্ডের বিপক্ষে নকআউটের ম্যাচে খেলার জোর সম্ভাবনা রয়েছে তার।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে এবারের আসরের চমক জাগানিয়া দলটির বিপক্ষে।

চ্যাম্পিয়নদের রক্ষণভাগের ভরসা রোমেরে চোট পান গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। ৫৭তম মিনিটে হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।

২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক শনিবার জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে খেলেননি, যেখানে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান।

ওই ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে নকআউট পর্বের জন্য রোমেরো সুস্থ হয়ে উঠবেন।

রোববার গোটা দল ছিল বিশ্রামে। সোমবার ক্যানসাস সিটিতে অনুশীলনে ফিরেছে তারা এবং রোমেরো দলের বাকিদের সঙ্গেই অনুশীলনে অংশ নিয়েছেন।

গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতে নকআউটে উঠেছে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

আপডেট সময় : ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬