ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের নতুন গতি প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের তৈরি  করতে হবে: ববি হাজ্জাজ পাসপোর্ট-ভিসা জালিয়াতি প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী ক্ষমতার আড়ালে লীলাখেলা বিশ্ব রাজনীতি কাঁপানো যত নারী কেলেঙ্কারি অনুপ্রবেশ কালে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩ কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনালে ত্রুটি তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট, বিপাকে শিল্প-কারখানা ও নগরজীবন বন্যায় প্রাণিসম্পদ খাতে শতকোটি টাকার ক্ষতি, আক্রান্ত ৩০ লাখের বেশি হাঁস-মুরগি ও প্রায় ৪ লাখ গবাদিপশু সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কর্মসূচি পরিবর্তনের নতুন অধ্যায়

জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইন ইস্যুর উত্তেজনার মধ্যেই এবার আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় ভারতীয় নাগরিকদের মাটি কাটার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সীমান্তের ভারতীয় অংশে কয়েকজন ব্যক্তি ট্রাক্টর দিয়ে মাটি কাটছেন। স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে মাটি কাটা নিষিদ্ধ হলেও সেই নিয়ম উপেক্ষা করে এ কাজ করা হচ্ছিল। এ সময় স্থানীয় বাংলাদেশি নাগরিকদের বাধার মুখে ভারতীয় নাগরিকরা মাটি কাটা বন্ধ করতে বাধ্য হন।

ভিডিওতে আরও দেখা যায়, বিজিবি সদস্যরা এসে মাটি কাটতে নিষেধ করলে ভারতীয়রা সাময়িকভাবে কাজ বন্ধ রাখে। তবে বিজিবি সদস্যরা সেখান থেকে সরে যাওয়ার পরপরই ভারতীয়রা পুনরায় মাটি কাটা শুরু করে। পরে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ সেখানে জড়ো হয়ে বাধা দেন।

ভিডিওতে এক বাংলাদেশি নাগরিককে বলতে শোনা যায়, ১৫০ গজের ভেতরে মাটি কাটা নিষেধ, তার পরেও আপনারা কেন কাটছেন?’ জবাবে মাটি কাটতে আসা এক ভারতীয় নাগরিককে বলতে শোনা যায়, আমাদের জমিতে ফসল হয় না, তাই মাটি কাটছি। আমরা বিএসএফের অনুমতি নিয়েই এখানে এসেছি।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাঙালি যুবকরা প্রতিবাদ জানিয়ে বলেন, বিজিবি যেহেতু নিষেধ করেছে এবং এটি দুই দেশের সীমান্ত এলাকা, তাই বিজিবি ও বিএসএফের মধ্যে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই মাটি কাটা যাবে না। বিজিবি না করছে এটা আমাদের এরিয়া, বলার পরে ভারতীয় ব্যক্তিরা মাটি কাটা বন্ধ রাখেন। তবে ভিডিওতে বিএসএফের কোনো সদস্যকে দেখা যায়নি।

এ বিষয়ে বকশীগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা জুম্মান বলেন, আজকে ভারতীয়রা আমাদের বর্ডারের মাটি কাটতে আসছিল। এটা দেখে আমি আর এলাকার মানুষজন একজোট হয়ে বাধা দিই। আমাদের কড়া প্রতিবাদের মুখে তারা আর মাটি কাটতে পারেনি। আমাদের দেশের মাটি ওরা এভাবে নিয়ে যাবে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা

আপডেট সময় : ০৭:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬