ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ ৪৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী বছরব্যাপী বিভিন্ন কল্যাণমুখী ও সামাজিক কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের মনোবল উদ্দীপ্ত করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি এর নির্দেশনায় ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সৈনিক ক্লাব সংলগ্ন মাঠ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত এ ম্যারাথন উদ্বোধন করেন। সেনানিবাসের সেনা অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিক ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জাতির পিতার এই জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে পালন করা হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী এবং জাতির এই অবিসংবাদিত নেতার জন্মশত বার্ষিকী পালন করতে পেরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড নিজেদেরকে গৌরবান্বিত করেছে। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৬ বীর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ পরিচালনা করা হয়। ম্যারাথনে অংশগ্রহণকারী সকল সদস্য সামাজিক দুরত্ব নিশ্চিত করে দৌড় সম্পন্ন করে।

ম্যারাথন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, কমান্ডার, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড বিজয়ী সেনাসদ্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য ১৬ বীর এর অধিনায়ক, সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এই আয়োজনের সাথে অন্যান্য ইউনিট ও সংস্থার যারা সম্পৃক্ত ছিলেন তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এমন যুগান্তকারী কার্যক্রমের অংশীদার হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের প্রতিটি সদস্য অত্যন্ত গর্বিত ও অনুপ্রানিত। সূত্র : আইএসপিআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১