ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনের আর মাত্র ছয়মাস বাকী। দেশজুড়ে নির্বাচনী কলাকৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের ছোট-বড় রাজনৈতিক দলগুলো। নির্বাচনকে সামনে রেখে ২৬ আগস্ট চীন সফরে যাচ্ছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

চীন সফর শেষে প্রতিনিধি দলটি ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। প্রতিনিধি দলের সদস্য হিসাবে থাকছেন, দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ। শুক্রবার দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।

এদিকে ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন। সেখানে তিনদিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা

আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫