ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ ও অবাস্তব প্রত্যাশার ফল  ইরান চুক্তি যুদ্ধবিরতি চুক্তিতে নতুন মোড় দশকের বৈরিতার পর সমঝোতা নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি

কথিত শিশু বক্তা রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৩৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

কথিত ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। র‌্যবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন বৃহস্পতিবার আরও জানান, গাছায় এক ওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।

বুধবার সকালে তাকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। রাতে গাজীপুর মহানগরের গাছা থানায় হস্তান্তর করা হয়।

মামলায় বিষয়ে পুলিশ জানায়, গাছা থানাধীন বোর্ড বাজার এলাকার শীতক ফ্যাক্টরির ভেতর গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে প্রশাসন সম্পর্কে নানা উস্কানিমূলক মন্তব্য করে তা ইউটিউবে ছাড়েন মাদানী। এর কারণে ব্রাহ্মবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্নস্থানে ধ্বাংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়।

র‌্যাব জানায়, মাদানীকে কাছ থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়, তাতে ‘আপত্তিকর’ কিছু ভিডিও পাওয়া গেছে।

রফিকুলের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে। রফিকুলের বয়স ২৫ বছর হলেও আকার-আকৃতির জন্য তাকে ‘শিশু বক্তা’ বলে ডাকা হয়।

এর আগে গত ২৫ মার্চ নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কথিত শিশু বক্তা রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট সময় : ১২:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১