ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

WhatsApp : ঝুঁকিতে ৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ৩০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হোয়াটসঅ্যাপ ছবি সংগ্রহ

নিউজি ডেস্ক

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি। প্রায় ৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর এখন ঝুঁকিতে। বার্তা লেনদেন এবং অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় এটি জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়।

মেটার মালিকানাধীন এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ফোন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে পরিচিত-অপরিচিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকেন।

সম্প্রতি ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন সাইবার অপরাধীরা। এসব তথ্য বিক্রির জন্য হ্যাকারদের অনলাইন ফোরামে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। সাইবার নিউজ বলছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তথ্যনিরাপত্তা ঝুঁকিতে।

সাইবার নিউজ জানাচ্ছে, ৮৪টি দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে সাইবার অপরাধীদের কাছে। বিশাল এই তথ্যভান্ডারে ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ, যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য রয়েছে।

এই তথ্য ভান্ডারে কীভাবে সাইবার অপরাধীরা প্রবেশ করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ফাঁস হওয়া ফোন নম্বর কাজে লাগিয়ে স্প্যাম মেইল পাঠানোর পাশাপাশি ফিশিং আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

WhatsApp : ঝুঁকিতে ৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী

আপডেট সময় : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২