ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

Rupsa Railway Bridge : রূপসা  রেলসেতু পরিদর্শনে  ভারতের হাইকমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

খুলনা রূপসা নদীতে নির্মিত রেলসেতু পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধু,  রূপসা নদীতে নির্মিত রেলসেতু পরিদর্শনকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধু। খুলনা-মোংলা রেল সড়ক দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে খুলনার রূপসা নদীতে নির্মিত রেল সেতু পরিদর্শনকালে একথা বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

মোংলা বন্দরে ভারতের পর্যটকবাহী জাহাজ ‘গঙ্গা বিলাস’ স্বাগত জানাতে শনিবার সেখানে উপস্থিত থাকবেন।

রূপসা রেল সেতু পরিদর্শন কালে প্রণব ভার্মা বলেন, খুলনা-মোংলা রেল লাইনের মাধ্যমে মোংলা বন্দরে আসা পণ্য দেশের বিভিন্ন স্থানে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। তাতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। একইভাবে মোংলা বন্দর ব্যবহার করে ভারতও অর্থনৈতিকভাবে লাভবান হবে।

রূপসা রেলসেতু পরিদর্শন করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা : ছবি সংগ্রহ

এসময় প্রণয় ভার্মা আরও বলেন, এ রকম একটি সুন্দর কাজ দেখে আমার খুব ভালো লাগছে। এটি বাংলাদেশের জন্য খুবই ভালো একটি কাজ।

এর আগে বিকাল ৫টায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর স্থলে পৌঁছান। সেখানে তিনি কিছু সময় খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি রেলসেতু পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন খুলনায় ডেপুটি ভারতীয় হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এল অ্যান্ড টির প্রকল্প প্রধান অমৃতোষ কুমার ঝাঁ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য