ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Foreign Minister : যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর চেষ্টা, বিদেশ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৩৫০ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস শ্রদ্ধা নিবেদন  : ছবি বিদেশমন্ত্রক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সাংবাদিকদের মধ্যে দুর্বলতা আছে, তারা কোনো উদ্দেশ্য নিয়ে  মিথ্যা প্রচারণা করছেন’

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যেসব কথা আমি বলিনি সেগুলো সাংবাদিকরা প্রকাশ করেছেন। তারা কোনো উদ্দেশ্যর কারণে মিথ্যা প্রচারণা করছেন। তাতে যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা বোধহয় তাদের শত্রু। এমন ভাবে প্রচারণা করেছে যে, যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে।

এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। শনিবার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে অ্যাসোসিয়েশন অফ ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডরস (এওফা)-এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।

সাংবাদিকদের দোরষারোপ করে বিদেশমন্ত্রী আরও বলেন, গত ২৬ তারিখে ঢাকায় প্রেস ক্লাবে কলামিস্টদের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সঙ্গে বিভিন্ন মিডিয়ার হেডলাইনের কোনো সম্পর্ক নেই। হেডলাইনে বলেছে আমেরিকা অমুক তমুক! এই কথা আমাদের মুখেও আসেনা। গণমাধ্যম যে তথ্য দিয়েছে তা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।

আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এদের পরিপক্কতা দরকার। যে সাংবাদিকরা এটা করেছে এটা তাদের জন্য লজ্জার বিষয়। আর আপনাদের (গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক) জন্য দুঃখের বিষয় যে, আপনাদের সহকর্মীরা এই ধরনের বানোয়াট জিনিস প্রকাশ করেছেন। আমি অনেক সাংবাদিকদের বলেছি আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেন এতো নিন্মমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।

আব্দুল মোমেন বলেন, যারা বিভিন্ন সময়ে রাষ্ট্রদূত ছিলেন তারা অত্যান্ত সম্মানিত লোক। আমাদের দেশকে প্রেজেন্ট করেছে বহু দেশে। তাদের অ্যাসোসিয়েশনের ৮০ জনকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজেকে খুব গর্বিত মনে করছি। তারা চাকরি জীবনে দেশের জন্য কাজ করেছেন ও অবসর নেওয়ার পরেও তারা কাজ করে চলেছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Foreign Minister : যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর চেষ্টা, বিদেশ মন্ত্রী

আপডেট সময় : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২