ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

E-passport : ই-পাসপোর্ট প্রকল্পের মেয়াদ ১৬ মাস বাড়লো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

ই-পাসপোর্ট প্রকল্পের মেয়াদ ১৬ মাস বাড়লো

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের অপারেশন সাপোর্টের মেয়াদ ও ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। বুধবার কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ই-পাসপোর্ট ইস্যু ও অপারেশন সাপোর্ট সংক্রান্ত জার্মানি কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে। দ্বিতীয় দফায় এ মেয়াদ আরও ১৬ মাস বাড়ানো হচ্ছে। এ সময়ের জন্য সংস্থাটিকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য পরিশোধ করতে হবে ৮৮ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৭৭৪ টাকা।

সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির কারণে ফোর্স ম্যাজিওর ঘোষণার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের সম্মতিতে অপারেশন সাপোর্ট- এর মেয়াদকাল ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু বর্তমানে প্রকল্পে নিয়োজিত জনবল দিয়ে উচ্চ কারিগরি এবং অপারেশন সাপোর্ট কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়।

এজন্য প্রকল্পে উচ্চ কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল এবং বর্তমানে জার্মানির ভেরিডোস জিএমবিএইচ কর্তৃক পার্সোনালাইজেশন সেন্টার, ই-পাসপোর্ট বুকলেট, অ্যাসেম্বলি লাইন (ইপিবিএএল), ডাটা সেন্টার (ডিসি), ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)- এ অপারেশন সাপোর্ট দেওয়ার কাজে নিয়োজিত জনবলের প্রতিস্থাপক সংস্থানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে চাহিদাকৃত জনবলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য আরও সময় প্রয়োজন বলে সুরক্ষা সেবা বিভাগ থেকে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

E-passport : ই-পাসপোর্ট প্রকল্পের মেয়াদ ১৬ মাস বাড়লো

আপডেট সময় : ০৯:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩