ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

Cervical cancer : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকার প্রয়োগ শুরু হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৮ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশে নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর ৫ লাখ ৭০ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। তাদের মধ্যে মারা যান ৩ লাখের বেশি।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর ৮ হাজার ২৬৮ জন নারীর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বছরে মারা যাচ্ছে ৪ হাজার ৯৭১ জন।

অথচ রোগটির এইচপিভি টিকা রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে দেশের সব নারীদের জন্য এই টিকা কার্যক্রম শুরু করব সরকার। তাতে করে জরায়ুমুখ ক্যান্সার অনেক কমে আসবে।

সেই ভাবনা থেকেই জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যু ঠেকাতে বাংলাদেশের নারীদের টিকার প্রয়োগ শুরু করতে যাচ্ছে সরকার। আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে এই টিকার প্রয়োগ। প্রথমে ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে এই টিকা।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০ বছর বয়সের পর থেকেই টিকা নেওয়া যায়। এই টিকার তিনটি ডোজ নিতে হয়। প্রথম ডোজের এক মাস পর দ্বিতীয় ডোজ এবং তার তিন মাস পর তৃতীয় ডোজ নিতে হয়।

বিনামূল্যের এই টিকা প্রাথমিকভাবে দেশের ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জরায়ুমুখের ক্যান্সার শনাক্তে সারাদেশেই স্ক্রিনিং প্রোগ্রাম চালু রয়েছে। তা আরও গতিশীল করা হচ্ছে।

সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ।

দেশের বিভিন্ন হাসপাতালে স্তন ক্যান্সার শনাক্তের যন্ত্র সরবরাহের ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় মন্ত্রী বলেন, আমাদের দেশে অনেকে ব্রেস্ট ক্যান্সারেও আক্রান্ত হচ্ছে। এই রোগ শনাক্তের যন্ত্রের অপ্রতুলতা রয়েছে। রোগটি যাতে দ্রুত শনাক্ত করা যায়, সেজন্য মেমোগ্রাফির যন্ত্রপাতি অন্তত প্রতি জেলায় দিতে পারি। পরবর্তীতে উপজেলা পর্যায়ে দেওয়া হবে।

সারাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়াতে করণীয় সম্পর্কে স্বাস্থ্য সেবা বিভাগে এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :