ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

BPC’s ‘profit 25 rupees’  :  প্রতি লিটার অকটেনে বিপিসির ‘লাভ ২৫ টাকা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ৩৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা লাভ গুণছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

প্রতি লিটার ডিজেলে এখন বিভিন্ন ধরনের কর দিতে হয় ২০ টাকা ৭০ পয়সা। আর অকটেনে দিতে হয় ২৩ টাকা ৫১ পয়সা’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা লাভ গুণছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন   (বিপিসি)। শুক্রবার মধ্যরাতে আচমকা লিটারে জ্বালানি তেলের দাম ৩৪ টাকা বাড়ানোর ঘোষণা আসে। এর ফলে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলে কমবেশি ৫ টাকা লাভ হতে পারে। দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান গুণতে হচ্ছে ৬ টাকা। গত মাসের মতো একই পরিমাণ বিক্রি হলে ডিজেল ও অকটেন থেকে এ মাসে ২০৫ কোটি টাকা মুনাফা আসতে পারে বিপিসির।

বুধবার ঢাকার কার্যালয়ে এসব তথ্য জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। বলেন, এটি প্রাক্কলিত হিসাব, আগস্টের প্রথম আট দিনের তথ্যের ভিত্তিতে এটি করা হয়েছে। দেশে মার্কিন ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার ধরলে এ লাভ পাবে বিপিসি। আর খোলাবাজারের বিনিময় হার ধরলে এ মাসে ৩৯ কোটি টাকা লোকসান হবে। বাজারের বিনিময় হার ধরেও এখন কিছু কিছু ঋণপত্র খুলতে হচ্ছে বিপিসির।

প্রতি লিটার ডিজেলে এখন বিভিন্ন ধরনের কর দিতে হয় ২০ টাকা ৭০ পয়সা। আর অকটেনে দিতে হয় ২৩ টাকা ৫১ পয়সা।

বিপিসির মুনাফা, এফডিআর (স্থায়ী আমানত) নিয়ে বিভ্রান্তির জবাব দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিসি। লিখিত বক্তব্যে বিপিসির প্রতিষ্ঠানটি লাভলোকসানের চিত্র তুলে ধরে। এক সপ্তাহ ধরে বিশ্ববাজের ডিজেলের দাম কমার চিত্রও তুলে ওঠে আসে বিপিসির বয়ানে।

বিপিসির বিক্রি করা জ্বালানি তেলের ৭০ শতাংশের বেশি ডিজেল। ভারসাম্য রক্ষায় অকটেনের দাম বাড়ানো হয়েছে। পেট্রলের দাম কমানো হলে অকটেনের সঙ্গে মিশ্রণের আশঙ্কা থেকেই পেট্রলের দামও অকটেনের কাছাকাছি রাখতে হয়।

বিপিসি’র তথ্য অনুসারে, ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০১৩-১৪ পর্যন্ত বিপিসি লোকসান করেছে ৫৩ হাজার ৫ কোটি টাকা। সরকার ৪৪ হাজার ৮৭৭ কোটি টাকা বিপিসিকে প্রদান করে। তারপরও বিপিসির ঘাটতি থেকে যায় ৮ হাজার ১২৭ কোটি টাকা। ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত বিপিসি মুনাফা করে প্রায় ৪২ হাজার ৯৯৩ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের ব্যয়, সরকারকে লভ্যাংশ ও উদ্বৃত তহবিল হিসেবে প্রদান, এনবিআরের বকেয়া ও মূলধনি বিনিয়োগ খাতে খরচ হয় ২০ হাজার ১৮৮ কোটি টাকা। আর সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে বিপিসি লোকসান করেছে ৫ হাজার ৯১০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

BPC’s ‘profit 25 rupees’  :  প্রতি লিটার অকটেনে বিপিসির ‘লাভ ২৫ টাকা’

আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২