ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব

১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত,

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ কিছুটা কমলেও এখনো ১৭ জেলায় এর প্রভাব বিরাজ করছে। বৃহস্পতিবার যেখানে তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ২১, সেখানে শুক্রবার (২৪ এপ্রিল) তা কমে দাঁড়িয়েছে ১৭-তে।

তবে তাপমাত্রা সামান্য কমলেও গরমের অনুভূতি খুব একটা কমেনি, ফলে জনজীবনে অস্বস্তি রয়ে গেছে।

রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কম। কিন্তু আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে মানুষের কষ্ট কমেনি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে রাজশাহীতে এ বছরের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়, যা তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দেয়।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাঙামাটি, ঢাকা, খুলনা, বান্দরবান ও পটুয়াখালীসহ মোট ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকায় তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি মাসের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ দেখা দিলেও পরবর্তীতে ঝড়বৃষ্টির কারণে তা কিছুটা প্রশমিত হয়। তবে গত এক সপ্তাহ ধরে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে তা ধীরে ধীরে বিস্তৃত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আশার খবর হচ্ছে, আগামী রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে এসে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হলে স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে বলে তারা সতর্ক করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :