ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব

নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ তুলে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জামায়াত কি আবারও দেশে স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে কিনা, তা জনগণকে গভীরভাবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকি এমন পরিকল্পিত রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিলো জামায়াত।

শনিবার  ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি সরাসরি জামায়াতের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, তারা কি আবারও দেশে স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার পাঁয়তারা করছে? বিষয়টি দেশবাসীকে গভীরভাবে ভাবতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

জামায়াতের আমিরের সাম্প্রতিক নির্বাচনসংক্রান্ত বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে।

অথচ জামায়াত এখন সেই নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, অতীত কর্মকাণ্ডের কারণে জনগণ ইতোমধ্যেই জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।

শুধু সমালোচনাতেই থেমে থাকেননি বিএনপি মহাসচিব; তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে এই অপশক্তিকে কীভাবে মোকাবিলা ও নির্মূল করা যায়, সে বিষয়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তার ভাষায়,  দেশের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষায় এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

এদিকে, দেশের শিক্ষাঙ্গনেও অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। একটি মহল পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, অপসংস্কৃতি ও অপরাজনীতি পরিহার করে ইতিবাচক ধারায় ফিরে আসতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :