ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Bangladeshi cricketer  :  ডোপ টেস্ট ১০ মাস নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ৪৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি

তার নমুনাতেই পাওয়া গেলো নিষিদ্ধঘোষিত ক্লোমিফিন। গেল ৪ মার্চ মূত্র (ইউরিন) নমুনা সংগ্রহ করা হয়েছিলো। খেলার জগতে বহুল পরিচিত ‘ডোপ টেস্ট’। কোন খেলোয়ারের ডোপ টেস্ট পজিটিভ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এবারে বাংলাদেশি ক্রিকেটার শহীদুল ইসলামকে সকল ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলছে, ডোপিং বিরোধী কোডের ২.১ নম্বর ধারা ভেঙেছেন এই বাংলাদেশি ক্রিকেটার।

আইসিসির দেওয়া দন্ড মেনে নিয়েছেন ২৭ বছর বয়সী শহীদুল। গত ২৮ মে স্বেচ্ছায় অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য রাজি হন তিনি। তার নিষেধাজ্ঞার দিন গনণা শুরু হয় সেদিন থেকেই। ফলে আগামী বছরের ২৮ মার্চ ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এর আগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২০ সালের জুলাইয়ে বাংলাদেশি অপর ক্রিকেটার অনিক ইসলাম দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন । আইসিসি বলছে, শহীদুল ইচ্ছাকৃতভাবে ওই ওষুধ সেবন করেননি। অন্য একটি অসুখের কারণে বৈধভাবে দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী একটি ওষুধ সেবন করেন শহীদুল। তবে সেটিতে ছিল ক্লোমিফিন। পুরো ব্যাপারটিতে শহীদুলের দিক থেকে ইচ্ছাকৃতভাবে কোনো ‘অবহেলা বা দোষ’ খুঁজে পায়নি আইসিসি। নিজের পারফরম্যান্স বাড়ানোর জন্য তিনি এমন করেননি, এ ব্যাপারেও আইসিসিকে বোঝাতে সক্ষম হয়েছে শহীদুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Bangladeshi cricketer  :  ডোপ টেস্ট ১০ মাস নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার

আপডেট সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২