ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

Bangladesh-Nepal : বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেবে নেপাল, জানালেন রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, নেপালের উদ্বৃত্ত বিদ্যুৎ সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে রপ্তানি করা হবে। রবিবার চট্টগ্রামে এক মতবিনিময় বৈঠকে একথা জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) সংযুক্তি চুক্তির আওতায় বাণিজ্য, বিনিয়োগ এবং ট্রানশিপমেন্টের মাধ্যমে এ অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইচ্ছে প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে কার্গো এবং যাত্রীবাহী যানবাহন চালুর বিষয়েও নেপালের আগ্রহের কথা জানান। তাতে করে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে দুদেশের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

নেপালের রাষ্ট্রদূত ওয়ার্ড ট্রেড সেন্টারে চেম্বার কর্তৃক আয়োজিত চলমান ৪র্থ চট্টগ্রাম আইটি ফেয়ার- ২০২৩ পরিদর্শন করেন। মতবিনিময় বৈঠকে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বক্তব্য রাখেন।

মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক রয়েছে। নেপালের অনেক শিক্ষার্থী বাংলাদেশের অধ্যয়ন করছেন। নেপাল থেকে মসলা, কৃষি বীজ ও হস্তশিল্প আমদানি হয়ে থাকে। বাংলাদেশ থেকে টেক্সটাইল, পাটজাত পণ্য এবং ইলেকট্রনিক্স সামগ্রী রপ্তানি হয় নেপালে। স্থলবেষ্টিত দেশটিকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারণ করার আহ্বান জানান চেম্বার সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :