ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত শ্রীনগর, হত দুই লস্কর-ই-তইবার সদস্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলছে সেনার সার্চ অপারেশন

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগর। ডানমারের আলমদার কলোনি এলাকায় গুলির লড়াইয়ে হত ২ জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিসের আইডি বিজয় কুমার জানান, হত দুই জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য।

জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে, বৃহস্পতিবার রাত থেকে শ্রীনগরের ডানমারের আলমদার এলাকায় সার্চ অপারেশনে নামে সেনা ও পুলিস। সূত্রের খবর, হঠাৎ করে বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরা।

দীর্ঘ গুলির লড়াইয়ে হত দুই লস্কর জঙ্গি। গতকাল জম্মু-কাশ্মীর পুলিসের তরফে বান্দিপোড়ায় একটি জঙ্গি মডিউলেরও পর্দা ফাঁস করা হয়। গ্রেফতার হয় লস্কর-ই-তইবার তিন সদস্য। ধৃতেদর কাছ থেকে প্রচুর বন্দুক-কার্তুজ, ভুয়ো সিম কার্ড উদ্ধার হয়।

জম্মু-কাশ্মীর নিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, পুলিস

কর্মীকে হত্যা, একাধিক সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি এবং সেনা-জঙ্গি গুলির লড়াই। করোনা পরিস্থিতিতেও দেশকে উত্তপ্ত করে তুলতে কোনও কসুর করছে না পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো।সূত্র জি২৪ঘন্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :