ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

থাইল্যান্ডে করোনা টিকা সংক্রান্ত গোপন নথি ফাঁস, কি আছে সেই নথিতে ?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

থাইল্যান্ডে করোনা টিকা বিষয়ক একটি গোপন নথি ফাঁস হয়েছে। নথিতে দেশটির অজ্ঞাত এক স্বাস্থ্য কর্মকর্তা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন না দেওয়ার সুপারিশ করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপে সিনোভ্যাকের ভ্যাকসিন যে কার্যকর নয় তা স্বীকার করা হবে।

সোমবার গোপন এই নথি ফাঁসের পর দেশটিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। নথিতে দেখা গেছে, কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের ফলে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের প্রতি জনসাধারণের আস্থা হ্রাস পেতে পারে।

থাইল্যান্ডে টুইটারে হ্যাশট্যাগে ‘মেডিকেল কর্মীদের ফাইজারের টিকা দিন’ ট্রেন্ডে পরিণত হয়েছে। একদিনেই এই হ্যাশট্যাগে দেশটিতে ৬ লাখ ২৪ হাজারের বেশি টুইট করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ফাঁস হয়ে যাওয়া গোপন নথির সত্যতা নিশ্চিত করেছেন। অভ্যন্তরীণ এই স্মারকে সিনোভ্যাকের ভ্যাকসিনের কার্যকারিতার ব্যাপারে নানা ধরনের মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আর এই গোপন নথিটি স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :