ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

চীন পরীক্ষিত বন্ধু, কোনো চাপেই কাজ হবে না : ইমরান খান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের ওপর চাপ দিচ্ছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন-কে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই মন্তব্য করেছেন।

ইমরান খান আরও বলেন, যত চাপই আসুক, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চীনের সঙ্গে পাকিস্তানের ৭০ বছরের বেশি সময় ধরে বিশেষ ও পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে। কোনো চাপের মুখে বিশেষ এ সম্পর্কে পরিবর্তন আসবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চাপ অনৈতিক। আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব? সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে। তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পাকিস্তানের ওপর যতই চাপ আসুক না কেন, বাস্তবে এমন কিছু ঘটবে না।

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান খান বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী রাজনৈতিক মিত্রতা রয়েছে। এ সম্পর্ক শুধু আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন রয়েছে।

সূত্র : পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :