ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

জাতিসংঘে ভারতের সন্ত্রাস বিরোধী প্রস্তাব গৃহিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৪৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ঘোষণা করেছেন, দেশটির সন্ত্রাসবিরোধী প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। বুধবার টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন। দ্য ইকোনমিক টাইমস। টুইটে টিএস তিরুমূর্তি বলেন, ভারত সন্ত্রাসবাদ মোকাবেলায় সব সময় এগিয়ে। তাই দেশটির সন্ত্রাসবিরোধী প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের ফাস্ট কমিটিতে আসার পর ৭৫টি দেশ সমর্থন দেয়। প্রস্তাবে ‘সন্ত্রাসীদের ব্যাপক ধ্বংসের অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার ব্যবস্থা’ করার কথা বলা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, অন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ভারত সীমান্ত সন্ত্রাসবাদের শিকার। ভারত বরাবর এ বিষয়টি তুলে ধরছে যে, সন্ত্রাসী গ্রুপগুলো যদি মারাত্মক ধ্বংসাত্মক অস্ত্র অর্জন করতে পারে তা আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষায় মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।

ভারতের প্রস্তাবে সন্ত্রাসীরা যাতে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র অর্জন করতে না পারে তার কথাও বলা হয়েছে। ভারত বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যাতে সব দেশের সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসীদের মোকাবেলা করা যায়। তাদের অস্ত্র সরবরাহ ব্যবস্থারও লাগাম টেনে ধরা যায়। সন্ত্রাসীরা চাইলেই যাতে সহজে অস্ত্র সংগ্রহ করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :